ঢাকার দোহার উপজেলায় অবৈধভাবে ডিজেল মজুদ রাখায় ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাতে বাহ্রা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে হাকিম শিকদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে।
জানা যায়, বাহ্রা ঘাটে অবস্থিত ‘মোবারক স্টোর’ নামক দোকানে অনুমোদনহীনভাবে ডিজেল মজুদ রাখা হয়েছিল। খবর পেয়ে দোহার উপজেলা প্রশাসন এ অভিযান চালিয়ে ডিজেল জব্দ করে। অভিযানে নেতৃত্ব দেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানা করেন।
জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রির নির্দেশ দেন, যাতে স্থানীয় সাধারণ মানুষ ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে পারে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ জানান, জনস্বার্থে জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭
দেখুন- ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধনে যশোরে আসছেন প্রধানমন্ত্রী


