বিজ্ঞাপন

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-ফিলিপাইন

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল এবং ফিলিপাইন। শনিবার দুপুরের দিকে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে। ইউএসজিএসের বিবৃতিতে বলা হয়েছে, তালাউদ দ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ভূপৃষ্ঠের ৯৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

মিন্দানাও দ্বীপটি ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের অন্তর্গত। ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, শক্তিশালী কম্পন অনুভূত হলেও ভূমিকম্পে হতাহত কিংবা উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন—দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ—ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ভূমিকম্প এ দুই দেশে প্রায় নৈমিত্তিক ঘটনা।

চলতি শতকে ইন্দোনেশিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৪ সালে। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প ও তার জেরে সৃষ্ট সুনামিতে দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ।

পড়ুন: আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন