টাকার বিনিময় আওয়ামীলীগ কর্মীদের কৃষকদলের স্থান দেয়া, টাকা না দিলেই কমিটি বিলুপ্ত করার হুমকীসহ নানা স্বেচ্চাচারীতার প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কৃষকদলের সভাপতি শাহ আলম বেপারীর বিরুদ্ধে অনাস্থাপূর্বক দাউদপুর,ভোলাবো, গোলাকান্দাইল, ভুলতাসহ ৬টি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন। ৫ এপ্রিল রবিবার দুপুরে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভোলাবো ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মতিউর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি আল আমিন, ভুলতা ইউনিয়ন কৃষকদলের সভাপতি নুর আমিন, দাউদপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাছুম মিয়া, সাধারণ সম্পাদক হীরা নাইমসহ ৬ টি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।
এ সময় সংবাদসম্মেলনে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, শাহ আলম বেপারী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের রূপগঞ্জ উপজেলা কৃষকদলের পদ পাওয়ার পর থেকে নানাভাবে স্বেচ্চাচারিতায় লিপ্ত। তার আত্নীয় স্বজন, আওয়ামীলীগের চিহ্নিত নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়ায় বিগত সময়ে আমরা অনাস্থা প্রকাশ করেছিলাম। কিন্তু তাতে কাজ হয়নি। বিগত সময়ে যারা আওয়ামীলীগের হামলা,মামলায় জর্জরিত তাদের বঞ্চিত করে আওয়ামী প্রেমিদের কমিটি দিচ্ছে। নানাছলে টাকা চাচ্ছে। না দিলেই কমিটি বিলুপ্ত করে দিচ্ছে। ইতোমধ্যে কায়েতপাড়া,মুড়াপাড়ায় এমন করেছে। ফলে আমরা আশঙ্কায় আছি তাকে টাকা না দিলেই আমাদের কমিটি থেকে বাদ দিবে। তাই শাহ আলম বেপারীর স্বেচ্চাচারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা ৬ ইউনিয়নের কৃষকদলের কমিটি থেকে স্বেচ্ছায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষনা দিয়ে পদত্যাগ করছি।
পড়ুন:আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি
দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি?
ইমি/


