বিজ্ঞাপন

পর্যাক্রমে সারাদেশে টিকা কার্যক্রম পরিচালিত হবে:স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, ‘দেশের সব শিশুর টিকাদান নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হব। আমাদের দেশের শিশুরা সুস্থ্য ও নিরাপদ থাকবে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি। ইনশা আল্লাহ টিকার কোনোরকম ঘাটতি হবে না। টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে। আজ থেকে শুরু করে ২ মে পর্যন্ত গাজীপুর জেলায় ২৮ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনা হবে।’

বিজ্ঞাপন

আজ রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দীন, সিভিল সার্জন মামুনুর রহমান জাতিসংঘের জরুরি শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধিসহ বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

পড়ুন:আজ শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি

দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন