বৈশ্বিক জ্বালানি অস্থিরতার প্রভাব থেকে বাংলাদেশও রেহাই পাচ্ছে না—এমন বাস্তবতার কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রায় অনিবার্য।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত এক বহুপক্ষীয় পরামর্শ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জ্বালানি সংকট এখন শুধু জ্বালানিতেই সীমাবদ্ধ নেই; এটি সরাসরি প্রভাব ফেলছে উৎপাদন, পরিবহন ও সরবরাহ ব্যবস্থায়। এর ফলে বাজারে পণ্যের দাম বাড়ার চাপ তৈরি হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্বজুড়ে অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও মূল্যবৃদ্ধির প্রবণতা স্পষ্ট।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত থাকলেও, এই অবস্থা দীর্ঘদিন ধরে ধরে রাখা কঠিন হবে বলে ইঙ্গিত দেন তিনি। সরকার ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এতে রাষ্ট্রীয় তহবিলের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
পড়ুন: রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু
আর/


