বিজ্ঞাপন

কুষ্টিয়ায় মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রায়হান না‌মে ৬ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বি‌কেল সা‌ড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু‌টির মৃত্যু হয়। রায়হান কুষ্টিয়া সদর উপ‌জেলার হাটশ হ‌রিপুর ইউনিয়‌নের সোহাগ গাজীর ছে‌লে। এর আগে বেলা সা‌ড়ে ১১টায় হা‌মের উপসর্গ নি‌য়ে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতা‌লের হাম ওয়া‌র্ডের দা‌য়ি‌ত্বে থাকা সে‌বিকা শরিফা বেগম ব‌লেন,রায়হান‌কে হা‌মের সকল উপসর্গ নি‌য়ে ক্রিটিক‌্যাল অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। চি‌কিৎসক ঢাকায় নি‌তে বলে‌ছি‌লেন। আইসিইউ সা‌র্পোট প্রয়োজন ছিল। কিন্তু প‌রিবার কোথাও ম‌্যা‌নেজ কর‌তে পা‌রি‌নি। হাসপাতাল থে‌কে অ‌ক্সি‌জেনসহ প্রয়োজনীয় চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছিল। চার ঘন্টাপর শিশু‌টি মারা যায়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন,মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে হা‌মের উপসর্গ নি‌য়ে এ পর্যন্ত তিনজন শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুধুমাত্র যেসকল শিশুর ভে‌ন্টি‌লেশন সা‌র্পো‌টের প্রয়োজন তা‌দের ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হ‌চ্ছে।
এদি‌কে কু‌ষ্টিয়ায় হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হ‌য়ে‌ছে সাতজনের। এর ম‌ধ্যে শুক্রবার ভোর থে‌কে রোববার বি‌কেল পর্যন্ত মারা গে‌ছে ৪ জন। এতে উদ্বিগ্ন অ‌ভিভাবকরা। প‌রি‌স্থি‌তি সামাল দি‌তে হিম‌শিম খা‌চ্ছেন সং‌শ্লিষ্টরা। এ অবস্থায় অভিভাবকদের চিকিৎসাবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

পড়ুন:মেহেরপুরে কৃষি প্রণোদনা বিতরণ

দেখুন:কেন পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি? 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন