বিজ্ঞাপন

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ১০ দিনের আলটিমেটাম শেষ আজ

ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলা ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষিত সময়সীমা অনুযায়ী আজ (সোমবার, ৬ এপ্রিল) সেই আলটিমেটামের মেয়াদ শেষ হচ্ছে।

বিজ্ঞাপন

যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সময়সীমা শেষ হওয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও তৈরি হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট জানায়, আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের প্রধান বিদ্যুৎকেন্দ্র বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা হলে দেশটির লাখ লাখ মানুষ তীব্র বিদ্যুৎ সংকট বা ব্ল্যাকআউটের মুখে পড়তে পারে। এতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের মানবিক সংকটও সৃষ্টি হতে পারে।

এদিকে ফার্স্ট পোস্ট আরও জানিয়েছে, ইরান থেকে মার্কিন পাইলট উদ্ধারের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, এ সময় তিনি ইরানের জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে নতুন বার্তা দিতে পারেন।

পড়ুন: নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন