বিজ্ঞাপন

ভোলায় অবৈধভাবে পাচারকালে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

ভোলায় অবৈধভাবে পাচারকালে প্রায় ৪ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার (৬ই এপ্রিল) বিকাল ৪টার দিকে ভোলা সদর উপজেলার চর চটকিমারা সংলগ্ন তেতুলিয়া নদীতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে একটি ষ্টিল বডিসহ মামুন মিয়াজি নামের একজনকে আটক করেন৷

পরে জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় এ. রহমান এন্ড সন্স ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। আটক মামুন মিয়াজির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বোটসহ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম জানান, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখা এবং অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলায় মাদ্রাসার সুপার ও প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দেওয়ার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন