ভৈরবে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ব্যবস্থাপনায় ০৭ ও ০৮ এপ্রিল’২০২৬ খ্রি. দুই দিনে মোট ১২০ জন ফ্যামিলি কার্ড ধারী ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার এর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।এ অনুষ্ঠান অনলাইনে উদ্বোধন করেন বারটান এর পরিচালক (উপসচিব) জনাব রেহেনা আকতার। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম. মামুনুর রশীদ ও বারটান প্রধান কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণা এর ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয় । প্রশিক্ষণটি পরিচালনা করেন বারটান আঞ্চলিক কার্যালয়, নেত্রকোণার অঞ্চল প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোসা.আলতাফ-উন-নাহার।
উদ্বোধনী বক্তব্যে পরিচালক বলেন, পুষ্টি হচ্ছে খাদ্য নির্বাচন, নির্বাচিত খাদ্য বিজ্ঞানসম্মতভাবে রান্না করা এবং বিজ্ঞানসম্মত খাদ্য গ্রহন করা । তিনি আরও বলেন, খাদ্য তখনই পথ্য হবে যখন আমরা খাদ্যের পুষ্টিমান বজায় রেখে গ্রহন করব। তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ জ্ঞান প্রাত্যহিত জীবনে প্রয়োগ করার আহ্বান জানান ।
প্রশিক্ষণে বিভিন্ন সেশনে পারিবারিক পর্যায়ে খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি, প্রতিদিনের খাবার নির্বাচন, নির্বাচিত খাবার রান্নার জন্য প্রস্তুতকরণ, বিজ্ঞানসম্মতভাবে রান্নার কৌশল,পুষ্টি উপাদান সংরক্ষিত রেখে খাদ্য সংরক্ষণ এর কৌশল, পরিবেশন, পরিস্কার পরিচ্ছন্নতাসহ খাবার এর উপাদান প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পারিবারিক সচ্ছলতার পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য পাইলট প্রকল্প ‘‘ফ্যামিলি কার্ড” ধারী ও তাদের পরিবারের সদস্যদের ১২০ জন সদস্যকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।
পড়ুন : ভৈরবে স-মিল অভিযানে জরিমানা, বাড়ছে অবৈধ করাতকলের সংখ্যা


