বিজ্ঞাপন

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, মজুত থাকা তেলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। এছাড়া অকটেনের মজুত ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন রয়েছে।

জ্বালানি মন্ত্রী আরও বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

তেলের দাম বিষয়ে তিনি জানান, প্রতি মাসে তেলের দাম সমন্বয়ের নিয়ম অনুসারে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পড়ুন: ভোজ্যতেল মজুদকারীদের বিরুদ্ধে সারা দেশে সেনাবাহিনী-র‌্যাবের সাঁড়াশি অভিযান শুরু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন