বিজ্ঞাপন

নওগাঁয় সড়কে স্কুল ছাত্রীকে ইভটিজিং, যুবক গ্রেফতার

নওগাঁয় স্কুল ছাত্রীকে ইভটিজিং (উত্যক্ত) করার অপরাধে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামে এক য্বুককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) রাতে সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) গ্রামের নিজ বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার গোলাম মোস্তফা রাব্বি ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, নওগাঁ শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সড়কে তাকে একা পেয়ে সড়কে গোলাম মোস্তফা রাব্বি নামে ওই যুবক মোটরসাইকেল নিয়ে গতি রোধ করে ওই ছাত্রীর গায়ে হাত দেয় এবং ব্যাড টাচ করে দ্রুত চলে যায়। তারপর থেকেই ছাত্রীটি ডিপ্রেশনে ও ভয়ে ভুগতে থাকে। বিষয়টি পুলিশ জানতে পারলে সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ ব্যাবহার করে প্রথমে মোটরসাইকেলটি সনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এছাড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এবিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি জানতে পারি। পরে তাতক্ষনিক গুরুত্ব সহকারে আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষয়টি স্বীকার করেছে। ভবিষ্যতেও ইভটিজিংকারীদের পুলিশ কঠোর হস্তে দমন করবে।

পড়ুন- সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী

দেখুন- ফরিদপুরে ন্যায্য বিচারের দাবিতে মানববন্ধন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন