বিজ্ঞাপন

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহীতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে। হাসপাতাল সূত্রে বলা হয়, গত এক দিনে চিকিৎসা নিয়ে ১০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে সাসপেক্টেড হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. বিশ্বাস জানান, হাম পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। চিকিৎসকরা সতর্ক করেছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পড়ুন: সারা দেশে একযোগে হামের টিকা কার্যক্রম ২০ এপ্রিল থেকে শুরু: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন