বিজ্ঞাপন

মা হারালেন জেরিন খান

বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে রূপালি পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী জেরিন খান। ক্যারিয়ারের চড়াই-উতরাইয়ে সবসময় ছায়ার মতো পাশে পেয়েছিলেন যাকে, সেই প্রিয় মাকে হারালেন তিনি। দীর্ঘদিনের লড়াই থামিয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রীর মা পারভীন খান।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) সকালে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পারভীন খান। আজ সকাল ১০টার দিকে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ শোক সংবাদ ভক্তদের জানিয়েছেন জেরিন।

কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন পারভীন খান। মায়ের অসুস্থতার কারণে গত বছর থেকেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন জেরিন। নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিলেন মায়ের সেবায়। মাঝেমধ্যেই মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের কাছে প্রার্থনা চাইতেন এই অভিনেত্রী।

মায়ের প্রতি গভীর অনুরাগের কথা জানিয়ে মাসকয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরিতে জেরিন লিখেছিলেন, ‘আমি প্রতি মুহূর্তে আমার মায়ের ওপর নির্ভরশীল। মাকে ছাড়া আমি এক পা-ও চলতে পারি না। মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই প্রার্থনা করুন।’

মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেরিন। বলিউডে অভিষেকের পর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে খুব একটা শক্ত অবস্থান গড়তে পারেননি তিনি। তবে পর্দা বা পর্দার বাইরে সবসময় ব্যক্তিজীবনের সরলতা আর মায়ের প্রতি তার ভালোবাসার কারণে আলোচনায় থাকতেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন