জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই অনুসন্ধানের অংশ হিসেবে নথিপত্র তলব করে গণপূর্ত অধিদফতরে চিঠি দিয়েছে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের ত্রুটি নিয়ে খোদ স্পিকার ও সংসদ সদস্যদের ক্ষোভের বিষয়টি আলোচনায় আসে। অপরাধীদের শাস্তির দাবিও করা হয়।
এর মাঝেই ২০২২ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংস্কারে অনিয়ম খতিয়ে দেখতে গত ফেব্রুয়ারিতেই অনুসন্ধানে নামে দুদক। সম্প্রতি সেই অনুসন্ধানের গতি বাড়াতে গণপূর্তকে ১৮ এপ্রিলের মধ্যে নথিপত্র জমা দেয়ার নির্দেশ দিয়েছে। চিঠিতে ‘কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড’-এর সিইও জাহিদুর রহিম জোয়ারদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
পড়ুন : শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন


