বিজ্ঞাপন

মির্জাপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে খাল খনন ও পুনঃখনন উদ্বোধন

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে খাল খনন/পুনঃখনন ও সংস্কারের নিমিত্তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকল্পটির আওতায় ‘গেড়াকি আমিন উদ্দিন মেম্বারের বাড়ির নিকট পাইপ কালভার্ট হতে কুনাই বিল পর্যন্ত এবং যোগীরকোফা বিল হতে ছলিম নগর সুইচ গেট পর্যন্ত’ প্রায় চার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী রনীর সভাপতিত্বে এবং তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খানম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুর রউফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন