বিজ্ঞাপন

হাটহাজারীতে ভোজ্যতেল মজুদবিরোধী যৌথ অভিযান ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এলাকায় ভোজ্যতেল মজুদ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

আজ হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে এ অভিযান পরিচালিত হয়। এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ অংশগ্রহণ করে।

অভিযানকালে একটি আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে ভোজ্যতেল মজুদ, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার আগেই নতুন চালান এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে মোঃ মিজানুর রহমান (৪৩)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে।

হাটহাজারী উপজেলা ভূমি কর্মকর্তা শাহেদ আরমান বলেন, “অবৈধভাবে ভোজ্যতেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় মজুদকৃত ভোজ্যতেল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত নতুন করে পণ্য মজুদ না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

পড়ুন : গজারিয়ায় রুগ্ন ঘোড়া জবাই করে মাংস বিক্রি, গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন