বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে গণঅধিকার পরিষদের নেতা মামুন আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরে তার নিজ বাসা থেকে তাকে আটক করে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে রাণীশংকৈল উপজেলা পরিষদের পিআইও কার্যালয়ে রাতেও অফিস খোলা রাখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ও ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুনসহ তার দলের নেতা-কর্মীরা কার্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে তা মারধরের ঘটনায় রূপ নেয়। এতে কর্মকর্তা ও অফিস সহকারী আহত হন।

এ ঘটনায় পিআইও নূরনবী ইসলাম রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো অফিস কার্যক্রম চলাকালে হঠাৎ করে মামুনুর রশিদ মামুনসহ কয়েকজন নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করে অতর্কিত হামলা চালান।

এদিকে, ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে মামুনুর রশিদ মামুনকে আটক করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীলঙ্কায় জিম্মি ও নির্যাতন: মানবপাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন