রাজধানীতে দৈনন্দিন জীবনের ব্যস্ততায় মানুষের কেনাকাটা যেমন নিয়মিত প্রয়োজন, তেমনি অবসর সময়ে অনেকেই বিভিন্ন এলাকায় ঘুরতে যান। তবে নির্দিষ্ট দিনে কিছু এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। পরিকল্পনা করে বের হলেও গিয়ে যদি দেখা যায় সব দোকানপাট বন্ধ তাহলে সময় নষ্টের পাশাপাশি বিরক্তিও তৈরি হয়।
এই পরিস্থিতি এড়াতে আগে থেকেই জানা জরুরি, সপ্তাহের কোন দিনে কোন এলাকার মার্কেট বন্ধ থাকে। সেই ধারাবাহিকতায় শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।
শনিবার পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে শ্যামবাজার, বাংলাবাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির এলাকা, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেন্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল এলাকা, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ এবং শাঁখারীবাজার।
একইসঙ্গে এসব এলাকার অধিকাংশ গুরুত্বপূর্ণ মার্কেট ও পাইকারি বাজারও শনিবার বন্ধ থাকবে। এর মধ্যে ইসলামপুরের কাপড়ের দোকানপাট, ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকান, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার, শারিফ ম্যানসন এবং আজিমপুর সুপার মার্কেট উল্লেখযোগ্য।
রাজধানীর পুরান ঢাকার এসব এলাকা মূলত পাইকারি ও খুচরা বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় প্রতিদিনই এখানে মানুষের ভিড় থাকে। তবে নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে শনিবার এসব এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে।
তাই প্রয়োজনীয় কেনাকাটা বা ঘোরাঘুরির পরিকল্পনা করার আগে দিন ও এলাকার ভিত্তিতে মার্কেট খোলা বা বন্ধ থাকার বিষয়টি জেনে নেয়া উচিত। এতে সময় ও ভোগান্তি দুটিই কমানো সম্ভব হবে।
পড়ুন : এপ্রিলের ৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ডলার


