বিজ্ঞাপন

ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, “এ দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭ সালের স্বাধীনতা সংগ্রাম থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।”

তিনি আরও বলেন, “নতুন যে সরকার গঠিত হয়েছে, তারা শ্রমিকদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু এক মাসের মাথায় তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে। গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। এটি একটি গণবিরোধী সরকার।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্ত ও ত্যাগের কথা ভুলে গেছে।”

অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করা এবং সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না। গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।”

পড়ুন: ঐতিহাসিক বৈঠক: পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন