বিজ্ঞাপন

হামের উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালে ভর্তি এক শিশুর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি চাঁন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় হাসাপাতালের হামের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।

ভর্তি রেজিষ্ট্রার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এর বাসিন্দা গোলাম রসুল এবং ইয়াসমীন বেগমের ২ বছর বয়সী সন্তান চাঁনকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন বলেন সকালে ঝিনাইদহ এর কালিগঞ্জ থেকে ২৩ মাস বয়সী শিশুটি এসেছিলো। কিন্তু খুবই অপুষ্টিতে ভোগা শিশুটি একেবারেই মুমুর্ষ অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই ২৩ মাসে অনেক গুলো টিকা দেয়ার কথা থাকলেও তাকে এখন পর্যন্ত কোন টিকাই দেয়া হয়নি। এখানে আসার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে গত ৯ এপ্রিল বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার আশায় খুলনায় আনা ১০ মাসের শিশু শামীম এর মৃত্যু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে।

পড়ুন- ৪ দফা দাবি নিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিল চিকিৎসকরা

দেখুন- আশুলিয়ায় প্রকাশ্যে গু/লির ঘটনায় পুলিশের কঠোর অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন