সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয়, সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদ জারি রাখা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন জুলাইয়ে এতো রক্ত দেয়ার পরও রাজনীতিতে কেন এতো সহিংসতা? সংসদে টাকা খরচ করে অশ্লীল বাক্যালাপ প্রত্যাশিত না।মানুষ খুন করে যদি পার্লামেন্টে যাওয়া হয় তবে তাদের কাছ থেকে কি আশা করা যায়।
জামায়াতের আমীর শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রিবরর্দী-ঝিনাইগাতি) স্থগিত হওয়া আসনে নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাইয়ে এতো রক্ত দেয়ার পরও রাজনীতিতে কেন এতো সহিংসতা? সংসদে টাকা খরচ করে অশ্লীল বাক্যালাপ প্রত্যাশিত না। মানুষ খুন করে যদি পার্লামেন্টে যাওয়া হয় তবে তাদের কাছ থেকে কি আশা করা যায়।
তিনি বলেন, শেরপুর ৩ আসনে ব্যাপক সহিংসতা হয়েছে। আহত অনেকের অবস্থা আশংকাজনক।
জামায়াত আমীর বলেন,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী এবং অব্যবস্থাপনার চিত্রই বলে দেয় জনগণের স্বাস্থ্য সেবার প্রতি অবিচার করছে সরকার। এসময় জামায়াতে ইসলামীর ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা জামাতের আমির আব্দুল করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : ময়মনসিংহে শিশু বলাৎকারের প্রধান আসামিসহ র্যাবের জালে আটক ২


