ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা আজ রোববারও চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান।
একটি সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রচেষ্টা চলছে যাতে, এই আলোচনা আরও এক দিন চালিয়ে যায় দুই পক্ষ। এতে এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে যা দুই পক্ষকে চুক্তির দিকে নিয়ে যেতে পারে। প্রথম দফার আলোচনায় দুই পক্ষ সেই পর্যায়ে পৌঁছেনি।
পাকিস্তানি কূটনীতিকেরা বলছেন, তারা এখনও আশাবাদী, যে তারা [মার্কিন এবং ইরানি পক্ষকে] আরও ছাড় দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এটি সম্পূর্ণ নির্ভর করবে উভয় পক্ষ এবং তাদের নেতৃত্বের ওপর।
সূত্র: আল–জাজিরা।
বিজ্ঞাপন


