বিজ্ঞাপন

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

২২ মার্চ ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হওয়া ময়মনসিংহের ফুলপুরের ৯ মাস বয়সী একজন ও গতকাল ভর্তি হওয়া গৌরীপুরের দশ মাস বয়সী একজনের মৃত্যু হয়। শিশুদের হামের পাশাপাশি অন্যান্য শারীরিক অসুস্থতা ছিলো। এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ জনে।


হাসপাতালের সহকারি পরিচালক ডা. মো. মাঈনুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৬ জন ভর্তি হয়েছে। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ৭৩ জন শিশু ভর্তি আছে।


এদিকে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে এবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আজ (রবিবার) সকালে ময়মনসিংহ নগর ভবন প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।


৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬০ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নগরীর ৩৩টি ওয়ার্ডে ২টি করে কেন্দ্রে (ছুটির দিন ব্যতীত) প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই টিকাদান কর্মসুচি চলবে।


এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদিপ কুমার সাহা, সিটি কর্পোরেশন সচিব সুমনা আল মাজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, স্বাস্থ্য ও স্যানিটারী কর্মকর্তা দীপক মজুমদারসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পড়ুন- কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসান

দেখুন- বিনিয়োগের সুদ হার বাড়াচ্ছে উচ্চ খেলাপি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন