বিজ্ঞাপন

হবিগঞ্জ জেলা পরিষদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রশাসক

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্দোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে৷ আজ রবিবার (১২ এপ্রিল ) সকাল ১০ টায় জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আহমেদ আলী মুকিব পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ।

বিজ্ঞাপন


ডেঙ্গু ও এডিস প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ জেলা পরিষদ ও ডাক বাংলো প্রাঙ্গনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান শুরু করা হয়েছে ।


পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ, আর এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে দিয়েই আমি কাজ শুরু করেছি৷ জেলা পরিষদের সকল স্থাপনা ও ডাক বাংলোয় এই কার্যক্রম চালানো হবে৷ হবিগঞ্জের ড্রেনেজ ব্যবস্হা নাজুক৷ শীঘ্রই এই ড্রেনগুলোতেও পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রম চালানো হবে৷ প্রত্যেকেই যদি প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে৷ আমাদের প্রধানমন্ত্রী দেশের পরিবর্তনের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন৷ আমাদের সকলে মিলে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে৷ তাহলেই দেশ এগিয়ে য়াবে৷
পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) অরুণ কৃষ্ণ পাল সহ জেলা পরিষদের কমকর্তারা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

পড়ুন- ইসলামাবাদ শান্তি আলোচনা সফল হয়নি, আবারও কী শুরু হচ্ছে ইরান যুদ্ধ?

দেখুন- বেগম জিয়া ছিলেন সশস্ত্র বাহিনী অন্তঃপ্রাণ: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন