ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপায় পড়ে উসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জানায়, উসমান শহরের মেইন বাসস্ট্যান্ড বিভিন্ন গাড়িতে বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রি করতো। বিকেলে মেইন বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা শাপলা পরিবহনের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস আসলে সে মাঝখানে আটকে পড়ে। এ সময় সে চিৎকার দিলেও দুই বাস আগে যাওয়া নিয়ে পাল্লা দিতে থাকে। পরে দুই বাসের মাঝে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম লাজুক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পড়ুন- আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : জামায়াত আমির
দেখুন- জামালপুরে গাছে উঠে অজ্ঞান শ্রমিক, উদ্ধার করল ফায়ার সার্ভিস


