বিজ্ঞাপন

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন


এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন লায়ন্স ক্লাব সৈয়দপুর’র সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন।
লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহম্মদ আব্দুল হামিদ।


এর আগে প্রধান অতিথি ডিএস শাহ সুফী নুর মোহাম্মদ অনুষ্ঠানস্থলে পৌঁছুলে লায়ন্স ক্লাবের পক্ষে থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করেন। সেখানে “যেমন খুশি তেমন সাজো”ও অভিভাবকদের জন্য খেলা অনুষ্ঠিত হয়।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৭৬টি ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এবং প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড নার্সারী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী এবং এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ৮৮জন শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ডিএস শাহ সুফী নুর মোহাম্মদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কলেজ) প্রভাষক মো. সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক মো. ইমরান এবং সহকারী শিক্ষিকা সিলভা আলম।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সকল সদস্য, লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ

দেখুন- আখাউড়ার চকিমুড়া খালের পুনঃখনন কাজ শুরু, জেগে উঠছে আশার স্রোত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন