যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর রোববার (১২ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
সিএনএনের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে ১০২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড অয়েলের দামও ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে দাঁড়িয়েছে। এর প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজারেও নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এর আগে, গত সপ্তাহে ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি থেকে সরে এসে যুদ্ধবিরতির আলোচনায় সম্মত হলে তেলের দাম কিছুটা কমে যায়। তবে স্থায়ী যুদ্ধবিরতি না হওয়া এবং নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ইরান আর্থিকভাবে লাভবান হচ্ছে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে দেশটি প্রতি জাহাজ থেকে প্রায় ২০ লাখ ডলার পর্যন্ত টোল আদায় করছে। পাশাপাশি, গত মার্চ পর্যন্ত দেশটির দৈনিক গড় তেল রপ্তানি দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫০ হাজার ব্যারেল, যা আগের তিন মাসের তুলনায় বেশি।
পড়ুন: হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা
আর/


