বিজ্ঞাপন

অল্প বয়সে শাকিবকে বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল: অপু বিশ্বাস

রূপালী পর্দায় নিয়মিত না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে অপু বিশ্বাসের সরব উপস্থিতি শোবিজ অঙ্গনে বিদ্যমান। কখনও শোরুম উদ্বোধন, কখনও ব্র্যান্ড প্রমোশন, আবার কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন ঢালিউড তারকা অপু বিশ্বাস।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে অকপট স্বীকারোক্তি দিয়েছেন অপু। জীবনের বড় একটি অধ্যায় নিয়ে কথা বলতে গিয়ে অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ের সিদ্ধান্তকে স্রেফ ‘ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

ম্যাচিউরিটি বা পরিপক্কতা আসার আগে কোনো মেয়েরই বিয়ের পিঁড়িতে বসা উচিত নয় বলে মনে করেন এই অভিনেত্রী।

২০০৮ সালে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সাথে ঘর বাঁধলেও দীর্ঘ ৯ বছর তা গোপন রেখেছিলেন অপু। ২০১৭ সালে প্রকাশ্যে আসা সেই দাম্পত্যের বিচ্ছেদ ঘটে ২০১৮ সালে।

এই দীর্ঘ পথপরিক্রমায় বারবার ট্রল আর সমালোচনার শিকার হলেও, এখন আর সেসব তাকে বিচলিত করে না। বরং নেতিবাচকতাকে এড়িয়ে এখন নিজের কাজকে উপভোগ করতেই বেশি পছন্দ করেন তিনি।

মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘সিক্রেট’। ঈদুল আযহায় এটি প্রেক্ষাগৃহে আসতে পারে বলে গুঞ্জন থাকলেও, তা নিয়ে এখনই মুখ খুলতে চান না অপু বিশ্বাস।

তবে ব্যক্তিজীবনের টানাপোড়েন পেছনে ফেলে পেশাদারিত্বের নতুন এই অপু বিশ্বাসকেই এখন পর্দায় দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

বিজ্ঞাপন

পড়ুন : যে কারণে তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন