বিজ্ঞাপন

বাংকার আর টানেল বানিয়ে লাভ হবে না: সারজিস আলম

জনরায়ের বিপক্ষে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে বাংকার বা টানেল নির্মাণ করেও লাভ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হলে কিংবা বিতর্কিত আর্থিক কর্মকাণ্ডের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে, বাংকার বা টানেল নির্মাণ কোনো কাজে আসবে না।

এর আগে ‘প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে বাংকার, টানেল’ শিরোনামে দেশের একটি দৈনিক পত্রিকায় সোমবার (১৩ এপ্রিল) একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। প্রতিবেদনে সম্ভাব্য নতুন বাসভবনের নকশায় আধুনিক নিরাপত্তা সুবিধা অন্তর্ভুক্ত থাকার কথা উল্লেখ করা হয়।

পড়ুন: ‘৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন অভিযুক্ত মঈন’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন