অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোন রাজনৈতিক এজেন্ডা নাই বলে বিশ্বাস করেন বিএনপি মহাসচিব। এক আলোচনা সভায় এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের জায়গা যাতে নষ্ট না হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে সজাগ থাকার আহবান জানান।
ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসে অংশ নেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আবেগের বশবর্তী কোন সিদ্ধান্ত না নেওয়ার জন্য অন্তর্বতী সরকারকে সর্তক করে বলেন, আওয়ামীলীগ দেশটাকে এমন ভাবে নষ্ট করেছে যা রাতারাতি পরিবর্তন করা সম্ভব না।
নির্বাচন কমিশন গঠনের জন্য গঠিত সার্চ কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব দ্রুত নির্বাচনের আশা প্রকাশ করেন।
জটিল সময় পার করছে দেশ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন,এখনো চক্রান্ত চলছে। সবাইকে সজাগ থাকতে হবে।
টিএ


