বিজ্ঞাপন

জয়পুরহাটে জুলাই হত্যাসহ একাধিক মামলার আসামি ৬ আ.লীগ নেতা কারাগারে

জয়পুরহাটে জুলাই মাসের হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৬ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার দুপুরে জয়পুরহাট আমলি আদালতে (সদর) হাজির হয়ে তারা জামিন আবেদন করলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল এ আদেশ দেন।

বিজ্ঞাপন

কারাগারে পাঠানো ওই ৬ নেতা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামসুল আলম ওরফে সুমন, পাঁচবিবি উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিহাদ মণ্ডল, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, জয়পুরহাট পৌর নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন সাবু, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউজ্জামান এবং জেলার আমদই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, আসামিরা জুলাই মাসের হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে ছিলেন। সোমবার দুপুরে তারা একসঙ্গে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন। তবে দীর্ঘ শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে কড়া পুলিশি পাহারায় দ্রুত তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহানুর রহমান শাহীন বলেন, আসামিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর গুরুত্ব বিবেচনায় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন এবং তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পড়ুন:নববর্ষে মেট্রোরেল চলাচল নিয়ে নতুন সিদ্ধান্ত

দেখুন:৫৫ বছর আগে বাংলাদেশে আসা বীর বাহাদুর অবশেষে ফিরে গেলেন

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন