বিজ্ঞাপন

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আকবর আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকবর আলী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি বালাপুকুর এলাকার ইউনুস আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০১৯ সালে আকবর আলীকে মাদকসহ গ্রেপ্তার করেছিল সদর থানা পুলিশ। এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার দীর্ঘ বিচারকাজ শেষে গত ২০২৫ সালে আদালত আকবর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

জানা গেছে, মামলার রায়ের পর থেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন আসামি আকবর আলী। অবশেষে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ সাপ্টিবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, যাবজ্জীবন সাজার ওয়ারেন্টমূলে আকবর আলীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হবে আগামীকাল। তার নামে থানায় মাদকের দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন