বিজ্ঞাপন

নববর্ষের ঐকতান,গণতন্ত্রের পূণরুত্থান স্লোগানে মৌলভীবাজারে বর্ষবরন

নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পূণরুত্থান স্লোগানে নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখের নতুন ভোর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী কাবাডি খেলার মধ্য দিয়ে মৌলভীবাজারে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ – ১৪৩৩।

বিজ্ঞাপন

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষবরন মঞ্চে সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো এই আগমনী সংগীতে নববর্ষকে আবাহন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। পরে সেখান থেকেই একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা শুরু হয়।

নতুন জামাকাপড় পড়ে, যেমন খুশি তেমন সাজে সজ্জ্বিত হয়ে, ব্যানার ফেস্টূন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন শত বাঙালি নারী-শিশু, পুরুষ। গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতিছবি ফুটে উঠে এ শোভাযাত্রায়, রং তুলির আঁচড়ে লাল-সবুজে গালে আলপনা একে শিশু কিশোররা নববর্ষ উদযাপন করে । শোভাযাত্রাটি শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে বৈশাখী মেলা আর স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বর্ষবরণ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে মৌলভীবাজার পৌরসভা, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন দিনব্যাপী নানা সংগীতানুষ্টান পালন করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী নারী পুরুষ সকাল থেকেই বর্ষবরণ উৎসবে যোগ দিচ্ছেন, শিশুরা মেতে উঠেছে রং তুলির আচরে।

পড়ুন- দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেখুন- নেতানিয়াহুর কথায় যু/দ্ধে জড়িয়ে বি/প/দে ট্রাম্প!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন