মঙ্গলবার দিনাজপুর শহরের গোলাপবাগ মদিনাতুল উলুম কওমি মাদরাসার ও এতিমখানা ও দাওরায়ে হাদীসের সবক উদ্বোধন ও দোআ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে
দিনাজপুর শহরের গোলাপবাগ মদিনাতুল উলুম কওমি মাদরাসার ও এতিমখানা ও দাওরায়ে হাদীসের সবক উদ্বোধন ও দোআ অনুষ্ঠানের আয়োজন করেন মোহতামিম মাদ্রাসার মুফতি মোহাম্মদ শোয়াইব, সভাপতিতো করেন মাদ্রাসার এবং মাদ্রাসার সভাপতি এ কে এম রাশেদুল সাজ্জাদ ( কাজল)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এ সময় আরো উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আলহাজ্ব মতিউর রহমান কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেহেল গাজী ইউনিয়নের আসিয়া অটো রাইস মিলের সত্যঅধিকারী জনাব আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক শামীম চৌধুরী,এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দিনাজপুরের সর্যন্ত লোমায়ে কেরামের মুরুব্বী উপস্থিত ছিলেন, গোলাপবাগ মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানা ও দাওরায়ে হাদীসের সবক উদ্বোধন ও দোআ অনুষ্ঠান শেষে দাওরায়ে হাদীসের সবক অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সবার জন্য মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

