বিজ্ঞাপন

একদিনে হাম ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে (গত ২৪ ঘণ্টায়) দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই হিসাব ১৪ এপ্রিল সকাল ৮টা থেকে আজ ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুর মধ্যে তিনজনই ঢাকার।

একই সময় ১ হাজার ৩২ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। যার মধ্যে ৫০৫ জনই ঢাকার। হামের উপসর্গ নিয়ে একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু। যার ৩১৫ জনই ঢাকার। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৬। যার মধ্যে ৬১ জনই ঢাকার।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪৬৮ শিশু। ছাড় পাওয়া ২৯ শিশু বরিশালের, ৬৯ শিশু চট্টগ্রামের, ২০৫ শিশু ঢাকার, ৯৪ শিশু খুলনার, ৫ শিশু ময়মনসিংহের, ৪৮ শিশু রাজশাহীর, ১ শিশু রংপুরের, ১৭ শিশু সিলেটের।

পড়ুন:আন্তর্জাতিক অংশীজনের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দেখুন:বাংলাদেশের সবজি এখন বিশ্ববাজারে, বাড়ছে বৈদেশিক আয়

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন