লক্ষ্মীপুরে জ্বালানি তেলের ক্রমবর্ধমান খরচের প্রেক্ষাপটে স্মার্ট ও সাশ্রয়ী যাতায়াত ব্যবস্থা তুলে ধরতে Walton-এর উদ্যোগে Takyon Electric Bike প্রচারণায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের মাদাম জিরো পয়েন্ট থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে ইলেকট্রিক বাইকের বিভিন্ন সুবিধা তুলে ধরেন।
আয়োজকরা জানান, বর্তমান জ্বালানি সংকটের সময়ে Takyon Electric Bike হতে পারে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান। একবার চার্জে প্রায় ১২০ কিলোমিটার চলার সক্ষমতা, কম খরচে বেশি সাশ্রয় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সুবিধার কারণে এটি দৈনন্দিন যাতায়াতে নতুন সম্ভাবনা তৈরি করছে।
র্যালিতে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা জিরো পয়েন্ট লক্ষ্মীপুর শাখার ম্যানেজার চন্দন কুমারশীল, ঝুমুর শাখার ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান, দালাল বাজার শাখার ম্যানেজার মোহাম্মদ ফজলুল হক, রায়পুর শাখার ম্যানেজার মোঃ রাকিবুল হাসান, রামগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার ওতুনু সরকার।
আয়োজকরা আরও জানান, সীমিত সময়ের জন্য Takyon Electric Bike-এ আকর্ষণীয় অফার ও সহজ কিস্তি সুবিধা চালু রয়েছে। আগ্রহীদের নিকটস্থ ওয়ালটন শোরুমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
পড়ুন- একদিনে হাম ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
দেখুন- সিসা ও হুক্কা লাউঞ্জের কার্যক্রম বন্ধ চেয়ে হাইকোর্টে রিট


