ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক স্থানীয় সাংবাদিকদের তার কার্যালয়ে দেখে রেগে গিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন সেই সঙ্গে তাদের দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন।
বুধবার(১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি এক পরিবার পরিকল্পনা পরিদর্শককে চেক ডিজনার মামলায় আদালত তাকে কারাগারে প্রেরণ করে। এ ঘটনায় কারাগারে থাকা অবস্থায় বিধিবহির্ভূত ভাবে ওই পরিদর্শককে কয়েকমাসের নিয়মত বেতন প্রদান করেন উপপরিচালক মোজাম্মেল। এ নিয়ে সাংবাদিকদেররা প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন। এরপর পদোন্নতি পেয়ে উপপরিচালকের দায়িত্ব পালন করছেন। ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ে যোগ দেওয়ার পর থেকে সিন্ডিকেট করে নিয়োগ ও বদলি বাণিজ্য করে আসছে তিনি। এসব কাজে তাকে সহযোগিতা করতো মামলায় কারাগারে যাওয়া উপপরিদর্শক মামুন। এছাড়াও সরকারি বরাদ্দ তছরুপ করার অভিযোগও রয়েছে উপপরিচালক মোজাম্মেল হকের বিরুদ্ধে।
এসব বিষয় নিয়ে জানতে বুধবার সকালে তার কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন।
পড়ুন:লক্ষ্মীপুরে ওয়ালটন টাকিওন ইলেকট্রিক বাইক প্রচারে বর্ণাঢ্য র্যালি
দেখুন:বাংলাদেশের সবজি এখন বিশ্ববাজারে, বাড়ছে বৈদেশিক আয়
ইমি/


