বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে স্বপ্ন সারথি যুব উন্নয়ন সংস্থা (SJDS)। পহেলা বৈশাখের এই আনন্দঘন দিনে সংগঠনটির উদ্যোগে সাধারণ মানুষ, ছিন্নমূল শিশু ও পথচারীদের মাঝে দেশীয় ফল বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকাল ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেন। আয়োজনটি শুধু নববর্ষের আনন্দ ভাগাভাগি নয়, বরং দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য প্রয়াস হিসেবে প্রশংসিত হয়।
এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান আরাফাত হিমেল বলেন, “বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই এই আনন্দ সমাজের সব শ্রেণির মানুষের মাঝে পৌঁছে যাক। সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ।”
সংগঠনের মহাসচিব তানভীর হোসাইন বলেন, “দেশীয় ফল আমাদের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। নতুন বছরের শুরুতে এই আয়োজনের মাধ্যমে আমরা মানবিকতা ও ঐতিহ্যের বার্তা পৌঁছে দিতে চেয়েছি।”
স্বপ্ন সারথি যুব উন্নয়ন সংস্থা (SJDS) একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক যুব সংগঠন, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। সংগঠনটি দেশের যুবসমাজকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। SJDS বিশ্বাস করে “Empowering Youth, Building Nation।”
সংগঠনটির লক্ষ্য (Vision) হলো একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে যুবসমাজ হবে উন্নয়নের মূল চালিকাশক্তি।
পড়ুন:ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
দেখুন:বাংলাদেশের সবজি এখন বিশ্ববাজারে, বাড়ছে বৈদেশিক আয়
ইমি/


