বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ২৫ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

আয়োজকরা জানিয়েছেন, পুনর্মিলনীকে কেন্দ্র করে আবারও বসবে প্রাণের মেলা। এতে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা-সাক্ষাৎ, আড্ডা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পুরোনো স্মৃতিচারণের সুযোগ তৈরি হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সব অ্যালামনাইকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

অনলাইন নিবন্ধনের জন্য https://swaadu.org/all_fees.php লিংক ব্যবহার করা যাবে।

নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে—
অ্যালামনাইদের জন্য ১ হাজার ৫০০ টাকা, স্বামী/স্ত্রীদের জন্য ১ হাজার টাকা, অ্যালামনাইয়ের সন্তানদের জন্য ১ হাজার টাকা এবং ড্রাইভারের জন্য ৫০০ টাকা।

নিবন্ধন বিষয়ক কারিগরি সহায়তার জন্য মো. ওমর ফারুক এলিন (০১৭০০৭৪৪৯০৯), খালিদ শাহী (০১৯১২২৪২৪৮৫) ও শেখ মাহবুবুর রহমান বাপ্পির (০১৭১৬৫১১৫১২) মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

পড়ুন: মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন