বিজ্ঞাপন

স্পিকার হিসেবে প্রথমবার: তিনদিনের সরকারি সফরে ভোলায় আগমন

তিন দিনের সরকারি সফরে নিজের জেলা ভোলায় যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকারের দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর। তার এই আগমনকে কেন্দ্র করে ভোলার স্থানীয় রাজনীতিতে, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা থেকে সড়কপথে ভোলার উদ্দেশে রওনা দেন। পদ্মা সেতু ও বরিশাল হয়ে বিকেল ৩টার দিকে ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা।

সফরের প্রথম দিন বিকেলে ৫টায় স্পিকার তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক গণসংবর্ধনায় অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে তার সম্মানে আরও একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সফরের শেষ দিন শনিবার সকাল ১০টায় ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করবেন স্পিকার। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে সেদিনই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

স্পিকারের ভোলায় সফরকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

পড়ুন:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের

দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন