বিজ্ঞাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের ৩৬ বছর পদার্পনে শিল্পীদের সমবেত সঙ্গীতানুষ্ঠান

দিনাজপুরের সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান দোলনচাঁপা সঙ্গীত সঙ্গীত বিদ্যালয় তাদের ৩৬ বছর পদার্পণ উপলক্ষে নববর্ষ উদযাপন, পান্থা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
দোলনচাঁপা সঙ্গীত বিদ্যালয়ের সভাপতি নিজমউদ্দিন আহমেদ রয়েল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জয়ন্ত ঘোষ, প্রচার সম্পাদক রেজাউল করিম রঞ্জু, নির্বাহী সদস্য মিহির ঘোষ, চন্দন ভট্টাচার্য। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রহমতউল্লাহ রহমত, রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, আব্দুল মান্নান সরকার, জালাল উদ্দিন, বিনত সরকার, সুশীল অধিকারী, সুশান্ত দাস ও রণজিত সরকার। বিশিষ্ট কবি ও সাহিত্যক বিধান দত্তের সঞ্চালনায় ও বিশিষ্ট কন্ঠশিল্পী প্রিয়াংকা ঘোষের নেতৃত্বে সমবেত সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াংকা দাস চৈত্রী, প্রজ্ঞা ঘোষ, কোয়েল রায়সহ দোলনচাঁপার শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন তুষার দাস লিপন। দোলনচাঁপার সভাপতি নিজামউদ্দিন আহমেদ রয়েল বলেন, দোলনচাঁপা ২৬ বছরে পদার্পন করেছে। এই বিশাল পথপরিক্রমায় অনেক শিল্পীরা দেশে-বিদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সঙ্গীতের মাধ্যমে। সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ বলেন, বাঙালীর ঐতিহ্য বর্ষবরণসহ বাংলা সংস্কৃতিতে আমাদের সন্তানদের সম্পৃক্ত করতে পারলে তাদের মাঝে দেশপ্রেম ও বাঙালী সংস্কৃতি লালন ও ধারণ করবে বলে আমার বিশ্বাস।

বিজ্ঞাপন

পড়ুন:জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের

দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন