বিজ্ঞাপন

কবিরাজির ফাঁদে ফেলে প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার নগদ টাকাসহ তিন প্রতারক গ্রেপ্তার

জামারপুরে প্রতারণার ফাদে ফেলে এক শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়া তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পিবিআই।
গ্রেপ্তারকৃতরা হলেন প্রতারক চক্রের মূলহোতা জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে কনটেন্ট ক্রিয়েটর মনির হোসেন একই গ্রামের মোস্তফার ছেলে মুছা মিয়া ও নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শেরপুরের এক কাপড় ব্যবসায়ী অভিযোগ করেন, তার অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ফাঁদে ফেলে প্রতারকরা। কবিরাজ’ পরিচয়ে প্রতারকরা ইমু ও টিকটক ব্যবহার করে কিশোরীর সঙ্গে যোগাযোগ করে। বাবা-মায়ের ভালোবাসা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ‘কবিরাজি খরচ’ বাবদ বিকাশের মাধ্যমে ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয় তারা। পরবর্তীতে ঝাড়ফুঁকের কথা বলে কৌশলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা নিয়ে উধাও হয় চক্রটি।

পিবিআইয়ের বিশেষ অভিযানে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মুছা মিয়া ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে ১৫ এপ্রিল ময়মনসিংহ থেকে মূলহোতা মনির হোসেনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। চক্রটি ‘কবিরাজ’ ও ‘আল্লাহর দান’ নামে একাধিক ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষকে টার্গেট করত।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে এই প্রতারণার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। তিনি সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করে যাচাই-বাছাই ছাড়া কোনো লেনদেন না করার আহ্বান জানান।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পড়ুন:২০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

দেখুন:আগুনে যেসব ক্ষতি হলো পিজি হাসপাতালের | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন