বিজ্ঞাপন

সীতাকুণ্ডে পাহাড় কেটে টার্মিনাল নির্মাণ, প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে পাহাড় ও গাছ কেটে কনটেইনার টার্মিনাল নির্মাণের অভিযোগে একেএইচ লজিস্টিকস লিমিটেডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা এবং এক কর্মকর্তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মকবুলার রহমান জুট মিল সংলগ্ন এলাকায় গতকাল রাতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একেএইচ লজিস্টিকস অবৈধভাবে একটি বিশাল পাহাড় কেটে সমতল করে সেখানে কনটেইনার টার্মিনাল নির্মাণের কাজ চালিয়ে আসছিল। একই সঙ্গে একটি বড় পুকুর ভরাট এবং আম, জাম, কাঁঠাল ও জামরুলসহ প্রায় ৫ হাজার ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়। এতে এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অপরাধের সত্যতা পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইনে একেএইচ লজিস্টিকসের কর্মকর্তা ফরিদ আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ কাগজপত্র বা অনুমোদন দেখাতে পারেনি। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই তারা পাহাড় কাটা, জলাশয় ভরাট ও গাছ নিধনের মতো গুরুতর অপরাধে জড়িত ছিল। ইতোমধ্যে প্রকল্পের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পড়ুন- দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে: প্রতিমন্ত্রী

দেখুন- একমাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কুমিরা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন