বিজ্ঞাপন

১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

দীর্ঘ ১৫ বছর পর আবারও দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। বহুল প্রতীক্ষিত এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সূচি।

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ওয়েবসাইট ক্রিকেট ডটকম ডট এইউতে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে তাদের বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি।


সূচি অনুযায়ী, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। একই ভেন্যুতে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দুটি যাবে চট্টগ্রামে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর শেষেরটি মাঠে গড়াবে দুপুর ২টায়।

এর আগে বছরের শুরুতে বিসিবির পক্ষ থেকেও জানানো হয়েছিল এই দুই সিরিজের সূচি। তবে সে সূচিতে দুই ফরম্যাটের সিরিজেই এসেছে পরিবর্তন। তখন ওয়ানডে তিনটি ছিল ৫, ৮ ও ১১ জুন। আর টি-টোয়েন্টি ম্যাচগুলো ছিল ১৫, ১৮ ও ২০ জুন।

বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে সবশেষ ২০১১ সালে এসেছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজে ৩ ম্যাচের সবগুলো হেরেছিল স্বাগতিকরা। তবে ওয়ানডে সিরিজ খেলতে দীর্ঘদিন পর আসলেও টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট খেলতে ২০১৭ ও ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল অজিরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল। আর সবশেষ ২০২১ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে এসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল, যেখানে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজ শুরু শুক্রবার, সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন