বিজ্ঞাপন

টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে ফিলিং স্টেশনে তেল জব্দ ও জরিমানা

টাঙ্গাইলের ধনবাড়ীতে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে তেল জব্দ ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ধনবাড়ীর দারুস সালাম ফিলিং স্টেশনে তেল বিক্রয়ে অনিয়ম ও অবৈধ মজুদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে ৮১ লিটার অকটেন ও ৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী বলেন, জরিমানা ও তেল জব্দের পাশাপাশি পাশাপাশি প্রতিদিন সকাল ৮টা থেকে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সঠিকভাবে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন