বিজ্ঞাপন

ঈশ্বরদীতে সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে সংবাদ প্রকাশ: নাগরিক টিভি প্রতিনিধির বাড়িতে গুলিবর্ষণ ও ভাঙচুর

পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসী বাহিনীর বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান পলাশ এর অপকর্ম ও নগ্ন হামলার নিউজ করায় নাগরিক টিভি প্রতিনিধিকে হত্যার হুমকী সহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিল পলাশ বাহিনী। এলাকায় বসবাস করতে দিবে না আগুন দিয়ে পরিবার কে হত্যা করবে এইসব বলে আসছিলো।

বিজ্ঞাপন

তারই ধারাবাহিকতায় কাল ১৭ এপ্রিল রাত ৯ টার দিকে, নাগরিক টিভির প্রতিবেদক রাজিব এর বসত বাড়ি সহ, তার পাশে অবস্থিত তার আপন চাচাদের বাড়ি ঘর ভাংচুর ও একাধিক গুলি বর্ষণ করা হয় । এবং এ সময় বাড়িতে থাকা নগদ অর্থ স্বর্ণালংকার, টিভি ফ্রিজ লুটের ঘটনা ঘটে।


বাড়িতে থাকা আসবাবপত্র ইলেকট্রিক মিটার ভেঙ্গে দেয় এই পলাশ বাহানী। একাধিক মামলার আসামী হলেও পলাশ দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে তার এসব অপকর্ম চালিয়ে আসলেও আইন শৃঙ্খলা বাহিনীর কোন ভূমিকা চোখে পড়ার মতো না।


আজকের বাড়িঘর ভাংচুর ও গুলির ঘটনায় থানা পুলিশ কে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে। এবং ঈশ্বরদী থানার ওসি আসামিদের গ্রেফতার আশ্বাস দেন।

পড়ুন- বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

দেখুন- বিশ্বব্যাংক-আইএমএফের স্প্রিং বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন