নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-অভিভাবদের সম্মিলিত শক্তি শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি ” স্লোগান নিয়ে ১৮ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে আয়োজিত অভিভাবক সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্ট অধ্যাপক ড. সেলিম চৌধুরী, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আবু হায়দার মোহাম্মদ আসাদুজ্জামান, পিএইচডি, এইসি। এ সময় উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের শিক্ষক, অভিভাবকগণ।
মূখ্য আলোচক অধ্যাপক ড. সেলিম চৌধুরী বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পরস্পরের কার্যকরী ভূমিকা প্রয়োজন। যেখানে শিক্ষার্থীদের আবেগ, অনুভূতি, তাদের প্রতিভার মূল্যায়ণ, ইতিবাচক মনোভাব, সুসম্পর্ক তৈরীতে প্রাধান্য থাকবে। এ সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের আচরণগত মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগে প্রশ্নোত্তর পর্বে নানা বিষয়ে আলোচনা ও সমাধান প্রদান করেন তিনি।
কলেজ অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা পাঠদানে নিয়মিত হলে ভালো ফলাফল আশা করা যায়। অভিভাবকদের অবশ্যই কলেজের শিক্ষকদের পড়াশোনা পদ্ধতি, প্রয়োগ নজরদারি করতে হবে। আমরা জ্ঞান,শৃঙ্খলা, নৈতিকতা ছড়িয়ে সুযোগ্য মানুষ গড়তে অঙ্গীকারাবদ্ধ।
পড়ুন : নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ


