বিজ্ঞাপন

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে দেশে এসেছে। ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে সরবরাহকৃত এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে।

বিজ্ঞাপন

এ নিয়ে চলতি এপ্রিল মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এলো। আর চলতি বছরে মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার মেট্রিক টন।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশনস) কাজী মো. রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহের পাম্পিং কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির কথা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন এবং সর্বশেষ ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। এর আগে মার্চ মাস পর্যন্ত চারটি চালানে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।

ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিপ্ট টার্মিনালে জ্বালানি তেল পৌঁছায়। সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ডিজেল সরবরাহ করা হয়।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলে সারা বছর নিরবচ্ছিন্ন ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে এ জ্বালানি আনা হচ্ছে। ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির ভিত্তিতে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ শুরু হয়। পরে ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম চালু হয়।

পড়ুন: আগামীকাল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন