বিজ্ঞাপন

বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগারে প্রতিযোগিতা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান অংকুর সাহিত্য পাঠাগার উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিতা প্রতিযোগিতা, স্থিরচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি জনাব মুজাম্মেল হোসেন ইমন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ দিলওয়ার হোসেন জামিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোঃ কাপ্তান হোসেন।

প্রধান অতিথি বলেন, পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চা, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য, যা সুস্বাস্থ্য, একাগ্রতা এবং শৃঙ্খলাবোধ বাড়ায়। নিয়মিত প্রতিযোগিতা ও খেলাধুলা শিক্ষার্থীদের ক্লান্তি দূর করে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করে, দলবদ্ধ কাজ শেখায় এবং চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখে এবং আত্মবিশ্বাসও অনেকাংশে বাড়ায়| তিনি এসব আয়োজন আরো বেশি বেশি করে করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী মো. আরিফ আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিন নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ কাবুল আহমদ, মানবাধিকার কর্মী মোঃ দিলওয়ার আহমদ, সাহিত্য কর্মী মোঃ কামাল আহমদ ও কবি মো. মকসুদ আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, পাঠাগারের উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. সাইফ উদ্দিন আহমদ সাবিল, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন, পাঠাগারের উপদেষ্টা কয়েছ আহমেদ সাগর, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মো. শওকত আহমদ, পাঠাগারের সহ সভাপতি জনাব মো. মুর্শেদ আহমদ, পাঠাগার সম্পাদক মো. ইমাদ উদ্দিন, প্রচার সম্পাদক আবিদ হাসান, কার্যনির্বাহী সদস্য রাহিব আহমদ, শাহরিয়ার আহমদ, মোশারফ হোসেন শাহী, আল-রাফি ও আব্দুর রহমান।

প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছেন ইয়াসমিন লামিয়া, ২য় স্থান অর্জন করেছেন তাসনিম বিনতে ইসলাম খুশি এবং ৩য় স্থান অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস টুম্পা। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে খেলার মাঠ বাঁচাতে মানববন্ধন ৫ বিদ্যালয়ের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন