বিজ্ঞাপন

মেহেরপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন এর উদ্বোধন

মেহেরপুরে ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল অভিভাবককে নিজ নিজ সন্তানকে নির্ধারিত সময়ে টিকা প্রদানের আওতায় আনার আহ্বান জানান তিনি।
সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্য বিভাগ, প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার নির্ধারিত শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় এনে পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে। জেলার বিভিন্ন টিকাকেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের

দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন